কুড়িগ্রামে আ.লীগ--বিএনপি সংঘর্ষে নিহত ১
আওয়ামী লীগের সাথে বিএনপি--জামাত নেতা--কর্মীদের সংঘর্ষে আহত একজন বিকেলে মারা গেছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টার দিকে রফিকুল ইসলাম (২৫) নামে ওই ব্যক্তি মারা যান।
তিনি সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ছিলেন বলে দাবি করেছেন জেলা জামাতের আমীর আজিজুর রহমান।
এদিকে বিকেল ৪টার দিকে জেলা যুবলীগ বৈঠা মিছিল বের করলে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পুলিশ তাদের বাধা দেয়।
মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ও ৩০ রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে। এতে ১০ যুবলীগের নেতা--কর্মী আহত হন।
এদের মধ্যে জেলা যুবলীগের সভাপতি আমান উদ্দিন মঞ্জু গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিডিআর মোতায়েন করা হয়েছে।
