শপথগ্রহণ স্থগিত, কেএম হাসান উপদেষ্টা খুঁজে পাননি
তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহন শনিবার অনুষ্ঠিত হবে না । উচ্চ পর্যায়ের কয়েকটি সূত্র জানিয়েছে, কেএম হাসান তাঁর ৯ উপদেষ্টার তালিকা পূরণ করতে পারেননি এবং অনুষ্ঠান পিছিয়ে দিতে চেয়েছেন।
বঙ্গভবনের এক মুখপাত্র শুক্রবার রাতে নিশ্চিত করেছেন সাবেক বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব শনিবার নিচ্ছেন না।
রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারী মোখলেছুর রহমান শুক্রবার মধ্যরাতে নফহবংি২৪.পড়স কে জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোন দিনক্ষন নির্ধারণ করা হয়নি।
সরকারি একটি সূত্র জানায়, বিতর্কিত সাবেক এই বিচারক শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাত্র ৪ জন উপদেষ্টার নাম বঙ্গভবনে পাঠাতে সক্ষম হয়েছেন।
এর আগে উর্দ্ধতন এক কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, হাসান এতই অসুস্থ যে কোন অনুষ্ঠানেই যোগ দিতে পারবেন না। তবে অন্যান্য সূত্র এই তত্ত্ব নাকচ করে দিয়েছে।
সাবেক বিচারপতির ঘনিষ্ট একটি সূত্র জানায়, তিনি এখনো তাঁর তালিকা পূর্ণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
