২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুক্রবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 08:59 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বর্তমান সংসদের মেয়াদ পাঁচ বছর পূর্ণ করায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

দেড় ঘণ্টার বৈঠকে তাঁরা ক্ষমতা হস্তান্তর ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। রাষ্ট্রপতির পতœী ড. আনোয়ারা বেগমও এ সময় উপস্থিত ছিলেন।