২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলা বন্দরকে অনির্দিষ্টকালের জন্য অচল করার ঘোষণা

খুলনার মংলা বন্দরকে অনির্দিষ্টকালের জন্য অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছে ১৪ দল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার দুপুরে মংলা শহীদ মিনার চত্বরে ১৪ দলের এক সমাবেশে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও স্থানীয় এমপি তালুকদার আব্দুল খালেক এ ঘোষণা দেন।

শুক্রবার রাত থেকে মংলা বন্দরে শ্রমিকদের কোনো গ্যাং বুকিং না করার জন্যও আহ্বান জানানো হয়। সভা শেষে ১৪ দলের নেতা--কর্মীরা বন্দর এলাকার একটি বিক্ষোভ মিছিল বের করে।

এদিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগ শনিবার থেকে শহরের জনতার মঞ্চ করে তিন দিনব্যাপী সভা--সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।