হাসিনার প্রতিক্রিয়ার অপেক্ষায় হাজারো নেতাকর্মী
ধানমণ্ডির সুধাসদন প্রাঙ্গনে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের সভানেত্রীর প্রতিক্রিয়া শোনার জন্য অপেক্ষায় রয়েছেন। এ ছাড়া সেখানে বিভিন্ন টিভি চ্যানেল ও সংবাদপত্রের সাংবাদিকরাও অপেক্ষা করছেন।
জানা গেছে, বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভাষণের পুরো সময়ই ছিলেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে। ভাষণ শেষে তিনি তাঁর বাসা সুধাসদনে ফিরে আসেন।
প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালে ৩২ নম্বর মোড়ে রাসেল স্কয়ারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করে।
প্রধানমন্ত্রীর ভাষণের পরপরই রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে। মোড়ে মোড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া সুধাসদনে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে।
