২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শনিবারের হরতাল প্রত্যাহার

বন্দর নগরী চট্টগ্রামে শনিবারের হরতাল প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বিকেলে চট্টগ্রামের মেয়র এ বি এম মহিউদ্দিন নগরীর লালদিঘী ময়দানে এক সমাবেশে এই ঘোষণা দেন। তবে এসময় অবরোধের কর্মসূচি থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 06:52 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এর আগে বৃহস্পতিবার মেয়র ২৮ তারিখ থেকে চট্টগ্রামে লাগাতার হরতালের ডাক দিয়েছিলেন।

সমাবেশে মেয়র বলেন, শনিবারের হরতাল প্রত্যাহার করা হলেও রোববার থেকে লাগাতার হরতাল কর্মসূচি অব্যাহত থাকবে।