২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার তত্ত্বাবধায়ক সরকারের শপথ, মহড়া অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা শপথ নেবেন শনিবার। বিকেল ৪টায় এই শপথ অনুষ্ঠান হবে বঙ্গভবনের দরবার হলে। রাষ্ট্রপতির কার্যালয় শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 04:23 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

অষ্টম জাতীয় সংসদের মেয়াদের শেষ দিন শুক্রবার। এরপর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা নেবেন। সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানের নাম আসে। তিনি সম্মত হলে রাষ্ট্রপতি তাঁকেই শপথ করাবেন।  

এদিকে শুক্রবার বিকেলে দরবার হলে শপথ অনুষ্ঠানের মহাড়া অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবু সোলায়মান চৌধুরী, রাষ্ট্রপতির সামকি সচিব মেজর জেনারেল আমিনুল করিম ও প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির গার্ড রেজিমেন্ট, বিশেষ নিরাপত্তা ফোর্স (এসএসএফ) সহ রাস্ট্রপতি কার্যালয় ও মন্ত্রি পরিষদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এই মহড়ায় অংশ নেন।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, শপথ অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।