ধাওয়া খেয়ে আলতাফের থানায় আশ্রয়
আওয়ামী লীগ সমর্থকদের ধাওয়া খেয়ে দপ্তরবিহীন মন্ত্রী আলতাফ হোসেন বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় আশ্রয় নিতে বাধ্য হন।
সূত্র জানায়,আলতাফ হোসেন সুবেদ আলী বন্দরে গেলে স্থানীয় আওয়ামী লীগের একটি মিছিল থেকে তাকে ধাওয়া করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক হরুন-অর-রশীদ হাওলাদার।
সুত্র জানায়, ধাওয়া করার সময় আলতাফের মোটর শোভাযাত্রা লক্ষ্য করে ইট-পাটকেলও নিক্ষেপ করা হয়।
এ ব্যাপারে রশীদ হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সে সময় পুলিশ আলতাফকে রক্ষা করার চেষ্টা করেছিল।
