২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়িতে অগ্নিসংযোগ নিয়ে সৈয়দ মনজুরের অভিযোগ

বিএনপি থেকে পদত্যাগ করে সদ্যগঠিত লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদানকারী নেতা সৈয়দ মনজুর হোসেন তাঁর চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় সাংসদ ও তাঁর স্ত্রীকে দুষলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

বৃহস্পতিবার রাতে  নফহবংি২৪.পড়স কে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ--৩ আসনের সাংসদ ও বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ ও তাঁর স্ত্রী উপজেলা বিএনপির সভানেত্রী অ্যাডভোকেট আসিফা আশরাফী পাপিয়ার নেতৃত্বে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

তবে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাংসদ ও তাঁর স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জের নফহবংি২৪.পড়স প্রতিনিধিকে সাংসদ হারুনুর রশীদ জানান, সৈয়দ মনজুর হোসেন দলের সাথে ‘বিশ্বাসঘাতকতা ও বেঈমানি’ করায় বিক্ষুব্ধ সমর্থকরা এ হামলা চালিয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রী পাপিয়া বলেছেন, সৈয়দ মনজুরের বাড়িতে যখন অগ্নিসংযোগ করা হয় তখন তিনি শহরের বড় ইন্দারার মোড়ে সমাবেশে বক্তৃতা করছিলেন।

তিনি বলেন, ‘আগুন লাগানোর সাথে আমার ও আমার দলের কর্মী--সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা নেই।’

প্রসঙ্গত, সৈয়দ মনজুর হোসেন বিএনপির টিকিটে টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একবার প্রতিমন্ত্রী ও এবার যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।