২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অজিজের শ্বশুর বাড়ি ভাংচুর

নগরীর লোয়ার যশোর রোডে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এম এ অজিজের শ্বশুর বাড়ি ভাংচুর করা হয়েছে। প্রায় একই সময় ঈদের শুভেচ্ছা জানিয়ে সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান ও সংসদ সদস্য আলী আসগর লবী নির্মিত কয়েকটি তোরণও ভাংচুর করা হয়।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

পুলিশ জানায়, ১০/১২ জন লোক সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আজিজের শ্বশুর মরহুম আবুল কাশেম হাওলাদারের বাড়িতে গিয়ে নিজেদের নিচ তলার অফিসের লোক হিসেবে পরিচয় দেয় এবং কাজের লোককে গেট খুলতে বলে। গেট খোলা মাত্র তারা ভেতরে ঢুকে টিভি ও আসবাব পত্র ভাংচুর শুরু করে। এছাড়া বেশ কিছু আসবাব পত্রে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দ্রুত কেটে পড়ে তারা।

সঙ্গে সঙ্গে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রায় একই সময় নগরীর বিভিন্ন স্থানে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্মিত তৈয়েবুর রহমান ও আলী আসগর লবীর নির্মিত চারটি তোরণে আগুন লাগিয়ে দেয়া হয়।

নগরীতে আতংক বিরাজ করছে।