কলাপড়ায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, আহত ৩০
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি -- আওয়ামী লীগ নেতা--কর্মীদের মধ্যে বৃহস্পতিবার বিকাল থেকে ব্যাপক সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকনসহ (৬০) আহত হয় অন্তত ৩০ জন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সংঘর্ষের সময় স্থানীয় বিএনপি ও জাতীয় পার্টি (এরশাদ) কার্যালয়, যুবদল নেতা হারুন অর রশীদের ভাড়াটে সিনেমা হল সোসাইটিসহ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়।
পাখিমারা এলাকায় আওয়ামী লীগের পূর্বঘোষিত কর্মসূচি লগি -- বৈঠা মিছিলে ছাত্রদল ক্যাডাররা হামলা চালালে ভাঙচুর ও সংঘর্ষের সূত্রপাত হয়। আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম আকনকে প্রতিপক্ষ গ্র“প রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এএসপি (সার্কেল) প্রবীর কুমার রায় অবশ্য নফহবংি২৪.পড়স কে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।
বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে থাকায় সন্ধ্যার পর আতঙ্কে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। সেখানে এখন বিরাজ করছে চরম উত্তেজনা।
