২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সাবেক উপমন্ত্রীকে প্রতিহত করার ঘোষণা

সাবেক নৌ-পরিবহন উপমন্ত্রী এবিএম জাহিদুল হক এলডিপিতে যোগ দেওয়ায় তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে তার নির্বাচনী এলাকার বিএনপি নেতা--কর্মীরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 06:36 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

জাহিদুল হকের এলডিপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত জানার পর পাকুন্দিয়ায় বিএনপি নেতা--কর্মীরা বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

মিছিলটি পাকুন্দিয়া উপজেলা সদরের পশু হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে থানার সামনে গিয়ে শেষ হয়। এতে দুই শতাধিক নেতা--কর্মী অংশ নেয়।

এরপর এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামালউদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক এসএম মিনহাজউদ্দিন।

উল্লেখ্য, পাকুন্দিয়া--হোসেনপুর আসনের সাবেক সাংসদ জাহিদুল হক ১৯৯১-৯৫ পর্যন্ত বিএনপি সরকারের নৌ--পরিবহন উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।