বিএনপির প্রতি অলির হুঁশিয়ারি
কর্নেল অলি আহমেদ বিএনপির প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘‘বদরুদ্দোজা চৌধুরী ও মান্নান সাহেবের ওপর হামলা হয়েছিল। কিন্তু এবার যদি কোনো কিছু হয়, তবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলছি, কাউকে ছেড়ে দেয়া হবে না। এবার মাইর কিভাবে দিতে হয়, দেখবেন। টিট ফর ট্যাট, আই ফর আই।’’
তিনি উচ্চকন্ঠে বলেন, “আমরা বীর চট্টলার মানুষ। খালেদা জিয়ার প্রতি অনাস্থা দিয়ে পদত্যাগ করে এসেছি। আগামী সরকার আমাদের নেতৃত্বেই হবে। এখন খালেদা জিয়া দুর্নীতিবাজ ও রাজাকারদের সঙ্গে এক হয়েছেন। চট্টগ্রামের বিএনপি আর কোনো আসন পাবে না। সীতাকুন্ডে পাকিস্তানের জাতির পিতার মতো মোহাম্মদ আলী জিন্নাহ আছেন, তিনিই চট্টগ্রামের প্রবেশ পথে বিএনপিকে রুখবেন। এভাবে সারাদেশে ইনশাল্লাহ এলডিপির জয় হবে।”
