২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসানকে পদত্যাগ করতে বলুন: ব্যবসায়ীদের হাসিনা

শেখ হাসিনা বৃহস্পতিবার ব্যবসায়ী নেতাদের বলেছেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে ব্যবসায়ী নেতাদের রাষ্ট্রপতি ও কেএম হাসানের সঙ্গে দেখা করা উচিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2006, 02:00 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

আওয়ামী লীগ সভানেত্রী তাঁদের বলেন, “অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এমন কোন গোলযোগ আমরা চাই না। কে এম হাসান প্রশ্নে আমাদের অবস্থান পরিস্কার। তিনি ছাড়া সংবিধান অনুযায়ী অন্য যে কেউ দায়িত্ব নিলে আমাদের আপত্তি থাকবেনা।”

আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক কর্নেল (অব:) ফারুক খান এ কথা জানান।

রাজনৈতিক পরিস্তিতি উত্তপ্ত হয়ে ওঠার পাশাপাশি আওয়ামী লীগ চট্টগ্রাম বন্দর অচল করে দেয়ার ঘোষণা দেওয়ায় শীর্ষ স্থানীয় ব্যবসায়ী নেতারা হাসিনার সঙ্গে দখা করতে তাঁর বাসভবন সূধা সদনে যান।

ব্যবসায়ী নেতাদের সঙ্গে হাসিনার বৈঠক চলে দেড় ঘন্টারও বেশি সময় ধরে।

বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, “উত্তপ্ত পরিস্থিতি সৃস্টি হওয়ার আশংকায় তাঁরা হাসিনার সঙ্গে আলোচনা করতে এসেছিলেন। তাঁরা হাসিনাকে শান্তিপূর্ণভাবে চলমান সংকট সমাধানের অনুরোধ করেন।”

মীর নাসির আরো বলেন, “হাসিনা আমাদের রাস্ট্রপতি ও হাসানের সঙ্গে দেখা করার পরামর্শ দেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে অক্ষমতা প্রকাশের জন্য তিনি আমাদের হাসানকে অনুরোধও করতে বলেন।”

তাঁরা রাষ্ট্রপতি ও হাসানের সঙ্গে দেখা করবেন কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা-বার্তা বলে তাঁরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। 

হাসিনার সঙ্গে বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা প্রধামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য তাঁর দপ্তরে যান।

ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন লতিফুর রহমান ও মাহবুবুর রহমান ।