২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যোগাযোগ মন্ত্রীকে অভিযুক্ত না করতে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী

সংসদীয় স্থায়ী কমিটিকে যোগাযোগ মন্ত্রীর দুর্নীতি প্রকাশ না করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে। যোগাযোগ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সৈয়দ মনজুর হোসেন একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামরান রেজা চৌধুরী, সিনিয়র প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2006, 04:20 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সৈয়দ মনজুর বৃহস্পতিবার বিএনপি থেকে পদত্যাগ করে বি চৌধুরী ও কর্নেল অলির নেতৃত্বাধীন নতুন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগদান করেন।

সোমবার নফহবংি২৪.পড়স কে দেওয়া এক বিশেষ সাক্ষাতকারে সৈয়দ মনজুর দাবি করেন, ২০০৪ সালের ফেব্র“য়ারিতে স্থায়ী কমিটির কাজে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন।

কমিটির সভাপতি জানান, যোগাযোগ মন্ত্রী নাজমুল হুদার সিএনজি স্কুটার দুর্নীতি প্রকাশের জন্য সংসদীয় স্থায়ী কমিটির অধীনে একটি তদন্ত কমিটি গঠনের পর প্রধানমন্ত্রী তাকে তাঁর কার্যালয়ে ডেকে নিয়ে যান।

‘আপনি যদি বিষয়টি নিয়ে আরও অগ্রসর হোন, তবে এটা আপনার নিজের ওপরই বর্তাবে। ক্ষমতাসীন দলের সাংসদ হিসেবে আপনার এমন কিছু করা উচিত হবে না যা কিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করে’- প্রধানমন্ত্রী তাকে একথা বলেছিলেন বলে সৈয়দ মনজুর দাবি করেন।

মনজুর হোসেন বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বৈঠকে অন্যান্য স্থায়ী কমিটির কয়েকজন সভাপতিও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত ২০০৪ সালের ফেব্র“য়ারিতে বেশ কয়েকটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছিল যে প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রীর দুর্নীতি প্রকাশ না করার জন্য মনজুর হোসেনকে হুঁশিয়ার করে দিয়েছিলেন। কিন্তু মনজুর হোসেন সেসময় প্রতিবেদনটি অস্বীকার করেন।

আগে তিনি এ খবরটি প্রকাশ করেননি কেন--এ প্রশ্নের উত্তরে সৈয়দ মনজুর হোসেন বলেন, ‘আমি যদি এটা করতাম তবে দল থেকে আমাকে বহিষ্কার করা হতো এবং জাতীয় সংসদে আমি আমার সদস্যপদ হারাতাম।’ তিনি আরও বলেন, নাজমুল হুদা তার দুর্নীতির বিষয়টি চেপে যাওয়ার জন্য সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের অনেককেই লোভনীয় ব্যবসা পাইয়ে দিয়েছিলেন। 

সৈয়দ মনজুর বলেন, ‘হুদার মতো একজন দুর্নীতিবাজ মন্ত্রীকে যখন স্বয়ং প্রধানমন্ত্রীই সমর্থন দেন তখন তদন্ত কমিটির সদস্যদের পক্ষে তার বিরুদ্ধে অভিযোগ আনা মোটেও সম্ভব ছিল না। কাজেই তারা মন্ত্রীর প্রস্তাবই লুফে নিয়েছিলেন’।  

এখানে উল্লেখ্য, সরকারের রোষানলে পড়তে পারেন ভয়ে বিএনপি থেকে পদত্যাগের আগে তাঁর এ সাক্ষাতকারটি তিনি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন। 

বিএনপি দলীয় আরেক সাংসদ আব্দুল করিম আব্বাসী বৃহস্পতিবার নফহবংি২৪.পড়স কে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে তারেক জিয়ার নেতৃত্বে একদল লুটেরার পূর্ণ নিয়ন্ত্রণে ছিল বিএনপি। তিনি গত পাঁচ বছরের বিএনপি শাসনামলকে ‘লুটতরাজের যুগ’ বলে আখ্যায়িত করেন।