দলত্যাগী বিএনপি নেতাদের বাসায় হামলার নিন্দা জানিয়েছে জাসদ
দলত্যাগী বিএনপি নেতাদের বাসায় অগ্নিসংযোগ--ভাংচুরের ঘটনার নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক বিবৃতিতে জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো বিএনপি রাজনৈতিক ভিন্নমত সহ্য করার ন্যুনতম সহিষ্ণুতা হারিয়ে সম্পূর্ণভাবে একটি ফ্যাসিস্ট রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
সব ধরনের ভয়ভীতি--হুমকি--হামলা উপেক্ষা করে পরিবারতন্ত্র--লুটপাটতন্ত্রের বিরুদ্ধে অলিসহ বিএনপির মন্ত্রী--এমপি--নেতাদের বিদ্রোহকে তারা স্বাগত জানান।
আরেক বিবৃতিতে জাসদ সভাপতি উদ্বেগ প্রকাশ করে বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে দেশের চলমান রাজনৈতিক সংকটের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকার পরও প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপি--জামাত জোট সরকারের একগুয়েমির কারণে রাজনৈতিক অনিশ্চয়তা ও সংকট ঘনীভূত হয়েছে।
ইনু জনগণের মতামত ও আকাক্সক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে এবং সাবেক প্রধান বিচারপতির মর্যাদা রক্ষার জন্য কে এম হাসানের প্রতি আহ্বান জানান।
