২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের তিনদিনব্যাপী সমাবেশ

১৪ দল প্রস্তাবিত তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবি বাস্তবায়নে জোট সরকারের টালবাহানার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাজধানীতে তিনদিনব্যাপী সমাবেশের আয়োজন করেছে। ২৭, ২৮ ও ২৯ অক্টোবর রাজধানীর নুর হোসেন স্কয়ারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 09:58 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সোমবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংগঠনটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ তিন দিনব্যাপী এ সমাবেশ সফল করার জন্য সংগঠনের সব নেতাকর্মী, সমর্থক, শূভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।