২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরে ভোটের প্রচারণায় নামছে নির্বাচন কমিশন

আগামী নভেম্বরে নির্বাচনী প্রচারণায় নামছে নির্বাচন কমিশন। মধ্য নভেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণার পর পুরো দেশ জুড়ে চলবে কমিশনের নির্বাচনী প্রচারণা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2006, 03:47 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

কমিশন সূত্র জানায়, এবার ১০ লাখ পোস্টার, তিন লাখ স্টিকার, পাঁচ লাখ লিফলেট ছাপানো হচ্ছে। এছাড়া বেতার ও টেলিভিশনে প্রচার করা হবে বিশেষ প্রামাণ্য চিত্র। কমিশনের সচিব আব্দুর রশীদ সরকার সম্প্রতি এ সংক্রান্ত একটি  উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন।

জানা গেছে, পোস্টার, লিফলেট ও স্টিকারের প্রতিচিত্র এরই মধ্যে তৈরি করা হয়েছে। শিগগিরই এ সব প্রতিচিত্র মুদ্রণের জন্য পাঠানো হবে সরকারি ছাপাখানায়।

কমিশনের শীর্ষ এক সরকারি কর্মকর্তা সোমবার নফহবংি২৪.পড়স কে জানান, মধ্য নভেম্বরে হালনাগাদ ভোটার তালিকা ছাপা হবে বলে তারা আশা করছেন। এরপরেই তফসিল ঘোষণা করে কমিশন জোরেশোরে নামবে নির্বাচনী প্রচারণায়।

তিনি বলেন, ভোট সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই এই প্রচারণার উদ্দেশ্যে। প্রচারণার আরেকটি উদ্দেশ্য হচ্ছে -- প্রার্থীরা যাতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলে।

২০০১ সালে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি। এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন। জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচন।