শেখ হাসিনা শরীকদের সঙ্গে বৈঠক করছেন
সংলাপের সর্বশেষ অবস্থা পর্যালাচনা করার জন্য ১৪ দলীয় জোটের সঙ্গে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বৈঠক করছেন।
ধানমন্ডির সুধা সদনে মঙ্গলবার সন্ধ্যায় এ বৈঠকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার সঙ্গে আবদুল জলিলের বৈঠকের বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে।
শেখ হাসিনার উপস্থিতিতে বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ছাড়াও প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, কেন্দ্রীয় নেতা শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নূরুল ইসলাম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুল কাদের ও ১৪ দলের নেতারা উপস্থিত রয়েছেন।
