২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আগুন থেকে মানুষ নাজাত চায়: বি চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা প্রধান এ কিউ এম বদরুদ্দোজা চৌধূরী বলেছেন, রমজানের শেষ দশদিন দোজখের আগুন থেকে রক্ষায় মানুষ নাজাত কামনা করে। আর এখন বিএনপির আগুন থেকে মানুষ নাজাত কামনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2006, 11:25 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

লৌহজং কলেজ মাঠে ইফতারপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বর্ক্তৃতাকালে তিনি বলেন, জোট সরকার দ্রব্যমূল্যে আগুন জ্বালিয়ে দিয়েছে। বিদ্যুতের অভাবে অসহনীয় হয়ে উঠেছে জীবনযাত্রা।

তিনি আরো বলেন, বিএনপি দুর্নীতি প্রতিরোধের প্রতিশ্র“তি দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু দুর্নীতিতে পাঁচবার দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে। বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকাও।

বিকল্পধারার কেন্দ্রীয় কমিটির সদস্য শওকত হোসেন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দলীয় নেতা গাজী শহিদুল হক, হাফিজুর রহমান ঝান্টু, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল,বিকল্প মুক্তিযোদ্ধা ধারার আহবায়ক হারুনুর রশিদ, আসাদুজ্জামান বাচ্চু,জানে আলম প্রমুখ।