ড. ইউনুসকে ৩ নভেম্বর সংবর্ধনার প্রস্তাব দিলেন খোকা
বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে আগামী ৩ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সংবর্ধনা দেয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা। তবে এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
গ্রামীণ ব্যাংক ভবনে ড. ইউনুসের সাথে দেখা করে শুভেচ্ছা জানাতে গিয়ে মঙ্গলবার তিনি এ প্রস্তাব দেন।
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ২৪ডটকমকে জানান, ডিসিসির পক্ষ থেকে এ প্রস্তাব দেয়া হয়েছে। তবে ড. ইউনূস এ ব্যাপারে চূড়ান্ত কোন সিদ্ধান্ত দেননি। কারণ ৩ নভেম্বর তাঁর ঢাকায় না থাকার সম্ভাবনা রয়েছে।
