২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের আগে ইসিতে সব ধরনের ছুটি বাতিল

সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত সারাদেশের সব নির্বাচন কর্মকর্তা -- কর্মচারির সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। এর মধ্যে তারা শুধু একদিন ঈদের ছুটি ভোগ করতে পারবেন। এদিকে মধ্য নভেম্বর থেকেই নির্বাচন সংক্রান্ত প্রচারে নামছে নির্বাচন কমিশন (ইসি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2006, 05:39 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

নির্বাচন কমিশন  সচিবালয় সোমবার এক আদেশে এই ছুটি বাতিল করে। ওই আদেশে বলা হয়, ইসির মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তা -- কর্মচারিসহ সব ধরনের কর্মকর্তা -- কর্মচারি  যেন সাপ্তাহিক ছুটি ও সকল সরকারি ছুটির দিনেও দাপ্তরিক কাজকর্ম করেন। এছাড়া তারা যেন প্রয়োজনে অফিস সময়ের পরেও বাড়তি সময় অফিস করেন।

এ আদেশ মঙ্গলবার ইসি সচিবালায়ের কর্মকর্তা, জেলা প্রসাশক এবং উপজেলা নির্বাহী অফিসারদের কাছে পাঠানো হয়।

ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা নফহবংি২৪.পড়স কে জানান, মূলতঃ ভোটার তালিকা ছাপার কাজ পর্যবেক্ষণ করার জন্যই ওই আদেশ জারি করা হয়েছে। বুধবার দেওয়া হচ্ছে হালনাগাদ ভোটার তালিকা ছাপার কার্যাদেশ। 

তিনি জানান, দেশের ৩৮ টি অঞ্চলে একমাস ধরে (১৮ নভেম্বর পর্যন্ত)এই ছাপার কাজ চলবে । তবে তথ্য অন্তর্ভুক্তির কাজ চলবে ৪৫ দিন ধরে (৩ নভেম্বর পর্যন্ত)।

ওই ইসি কর্মকর্তা জানান, যে সব মূদ্রণ প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হবে, তাদের কাছ থেকে ১০ শতাংশ অর্থ নিরাপত্তা জামানত নিয়ে ইসি তাদের সঙ্গে চুক্তি করবে।  ভোটার তালিকা মূদ্রণের জন্য ইসির ব্যয় হবে প্রায় ১৫ কোটি টাকা।

২০০১ সালে ভোটারের সংখ্যা ছিল প্রায় সাড়ে সাত কোটি। এবার সারাদেশে মোট ভোটারের সংখ্যা হচ্ছে ৯ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৪৯৯ জন।

ইসি সূত্র জানায়, মধ্য নভেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা পরে ইসি নির্বাচন সংক্রান্ত কাজে নামবে। এবার ১০ লাখ পোস্টার, তিন লাখ স্টিকার, পাঁচ লাখ লিফলেট ছাপানো হচ্ছে। এছাড়া বেতার ও টেলিভিশনে প্রচার করা হবে প্রামাণ্য চিত্র। ইসি সচিব আব্দুর রশীদ সরকার গত ১১ অক্টোবর এ সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকও করেছেন।