নেত্রীরা দেশে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত, ২৩ অক্টোবর ফের সংলাপ
দুই নেত্রী দেশে ফেরার আগে সংলাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। একারণে সোমবার দুপুরে পঞ্চম দফা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শুধু সংলাপের ৫ম বৈঠক শেষে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল শুধু পরের বৈঠকের দিনক্ষণই জানাতে পারলেন।
২৩ অক্টোবর সকাল ১১টায় সংসদ ভবনে আবারো দুই নেতা সংলাপে বসবেন। অবশ্য সোমবার সমঝোতায় আসার ব্যাপারেও দুই নেতা ইঙ্গিত দিয়েছেন।
তবে সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, সংলাপের মূল বিবদমান বিষয় অর্থাৎ প্রধান উপদেষ্টা পদে বিচারপতি কে এম হাসানের বিষয়ে দুই নেত্রীর সিদ্ধান্তেই চূড়ান্ত নিষ্পত্তি হবে।
সোমবার দুপুরে ৪৫ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাস্যেজ্জ্বল মুখে মান্নান ভূঁইয়া ও আবদুল জলিল জানান, তারা আশা করছেন যে, ২৩ অক্টোবর চূড়ান্ত সিদ্ধান্তে পৌছতে পারবেন।
আবদুল জলিল বলেন, দুুই দলের দ্ইু প্রধানই এখন দেশের বাইরে রয়েছেন। তারা ফিরে আসলে সমঝোতার বিষয়গুলো তাদের জানানো হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করি আমরা দেশের মানুষের আশা বাস্তবায়ন করতে পারব।’
মান্নান ভূঁইয়া একই সুরে বলেন, দ্ইু নেত্রী দেশের বাইরে আছেন। আলোচনার চূড়ান্ত সিদ্ধান্ত হবে তারা ফিরে এলে।’
সাংবাদিকরা বৈঠকগুলোর অগ্রগতি সর্ম্পকে জানতে চাইলে দুজনেরও কেউই মুখ খোলেননি।
প্রধানমন্ত্রী খালেদা জিয়া সৌদি আরব থেকে ২১ অক্টোবর ও বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র থেকে ২২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও নির্বাচন কমিশন শক্তিশালী করতে বিরোধী দলের সংস্কার প্রস্তাব নিয়ে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশের প্রধান দুই দলের শীর্ষ পর্যায়ের এই দুই নেতার মধ্যে গত ৫ অক্টোবর সংলাপ শুরু হয়।
