২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. ইউনূসকে মন্ত্রিসভার পক্ষ থেকে মান্নান ভূঁইয়ার শুভেচ্ছা

বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া শুক্রবার নোবেল পুরস্কার লাভ করায় মন্ত্রিসভার পক্ষে ড. মুহম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2006, 10:56 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হাস্যজ্জ্বল মান্নান ভূঁইয়া কোলাকুলি করার সময় ড. ইউসূসকে বলেন, এটা আমাদের জন্য একটি বিশেষ মহুর্ত।

ভূঁইয়া বলেন, আমি প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভায় আমার সকল সহকর্মীর পক্ষে আপনাকে অভিনন্দন জানাচ্ছি।

মান্নান ভূঁইয়া বিকেল ৬ টা ৪০ মিনিটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এসে পৌঁছান এবং নোবেল বিজয়ীর হাতে ফুলের তোড়া তুলে দেন।

মান্নান ভূঁইয়া ও ড. ইউনূস সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, খবরটি ছিলো খুবই ইতিবাচক।

ইউনূস তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, জাতি চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের একটি সুন্দর সমাধান খুঁজে পাবে বলে আমি বিশ্বাস করি। এছাড়া নোবেল শান্তি পুরস্কার লাভের খবর দেশে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংলাপের মাধ্যমে সকল কিছুর সমাধান হবে বলে আমার বিশ্বাস।