২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপের ব্যর্থতার কারণে অসাংবিধানিক অবস্থা হলে প্রধানমন্ত্রী দায়ী থাকবেন-বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সংলাপ ব্যর্থ হয়ে কোনো অসাংবিধানিক অবস্থার সৃষ্টি হলে প্রধানমন্ত্রী দায়ী হবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:59 PM

বুধবার রাজধানীর এক হোটেলে বিকল্পধারা মহানগর ইউনিট আয়োজিত ইফতার পার্টিতে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে  বলেন, ‘সংলাপের ব্যর্থতায় দেশে কোনো অসাংবিধানিক অবস্থার সৃষ্টি হলে এদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না।’ 

সাবেক রাষ্ট্রপতি জোট সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে মন্তব্য করে বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন ও জনগনের চাহিদা অনুযায়ী তা সরবারহে সম্পূর্ন ব্যর্থ হয়েছে। জনগনের ক্রয়ক্ষমতার ভেতরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবারহ করতে তারা পারেনি।

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেন, ‘ জনগণ দেশের বর্তমান অসহনীয় অবস্থা থেকে পরিত্রান চায়। তারা দেশে একটি মৌলবাদ, ক্ষুধা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে চায়।’  

সংগঠনের মহানগর সভাপতি  এম এ হালিমের সভাপতিত্বে তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারিও বক্তব্য রাখেন। ইফতার অনুষ্ঠানে বিকল্পধারার জাতীয় ও নগর নেতবৃন্দ উপস্থিত ছিলেন।