সিইসি, পিএসসির চেয়ারম্যান, ৫ সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ
নির্বাচন কমিশনে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চাকুরিবিধি অনুসরণ না করায় প্রধান নির্বাচন কমিশনার, পিএসসি চেয়ারম্যান ও পাঁচ সচিবকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের চাকুরিবিধিতে বৈষম্য দূর করতে হাইকোর্ট ২০০৫ সালের ১২ মে ও ১৯ মে দুই দফা নির্দেশনা দিয়েছিলেন। সেই সময় আদালত নির্বাচন কমিশনের সচিবালয়ে বৈষম্য দূর করতে অবিলম্বে চাকুরিবিধি প্রণয়ন করতে বলেছিলেন।
আদালতের নির্দেশ সত্ত্বেও এখন পর্যন্ত নতুন কোনো চাকুরিবিধি প্রণীত হয়নি। ফলে নির্বাচন কমিশনে জেলা নির্বাচন কর্মকর্তাসহ মাঠ পর্যায়ে কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিতে অনিয়ম দেখা দিয়েছে।
ড. কামাল হোসেনের সহযোগী আইনজীবী রমজান হোসেন শিকদার সোমবার প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ, নির্বাচন কমিশনার স ম জাকারিয়া, পিএসসির চেয়ারম্যান অধ্যাপিকা জিন্নাতুননিসা তালুকদার, মন্ত্রি পরিষদ বিভাগের সচিব আবু সোলায়মান চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব খন্দকার শহীদুল ইসলাম, সংস্থাপন সচিব মাহবুবুর রহমান, অর্থসচিব সিদ্দিকুর রহমান চৌধুরী ও নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারকে আদালতের নির্দেশ মানার নির্দেশ দেন।
উকিল নোটিশের বিষয়ে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার নফহবংি২৪.পড়স কে বলেন, ‘এ বিষয়ে আমি অবহিত নই।’
তিনি বলেন, নির্বাচন কমিশনে কোনো অনিয়ম--দুর্নীতির লিখিত অভিযোগ পাওয়া গেলে কমিশন অবশ্যই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
মামলার অন্যতম বাদী সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান বলেন, নির্বাচন কমিশন সাত দিনের মধ্য উকিল নোটিশের জবাব না দিলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবো।
