ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ছাত্রদের ভাংচুর, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে শনিবার সন্ত্রাসী হামলায় এক ছাত্রের আহত হওয়ার প্রতিবাদে বিক্ষুদ্ধ ছাত্ররা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ ও ব্যাপক ভাংচুর চালায়।
পরে ইন্সটিটিউট কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে। রোববার সকালে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রাবাস থেকে ছাত্রদের জোর করে বের করে দেয়। অধ্যক্ষ্যসহ শিক্ষক কর্মচারীরা ইন্সটিটিউট ছাত্র সংসদের নেতাদের বিরুদ্ধে ব্যাপক ভাংচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ করেছেন।
ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা জানান, শনিবার সন্ত্রাসীদের হাতে এক ছাত্রের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ছাত্র সংসদের নেতারা শিক্ষকদের লাঞ্ছিত করে এবং ব্যাপক ভাংচুর চালায়। এ ঘটনার পর শিক্ষক পরিষদ শনিবার রাতে জরুরী সভা করে বরিবার থেকে প্রতিষ্ঠানটি অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ছাত্র--ছাত্রীদের ছাত্রবাস ত্যাগের নির্দেশ দেয়।
