প্রধানমন্ত্রী ১১ অক্টোবর বান্দরবান যাচ্ছেন
প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামী ১১ অক্টোবর বান্দরবান সফরে যাচ্ছেন। সরকারী সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে তিনটায় প্রধানমন্ত্রী বান্দরবানে পৌঁছাবেন। এই সফরকালে তিনি পাঁচটি স্থাপনার উদ্বোধন করবেন।
প্রথমে তিনি ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বান্দরবান বেতার কেন্দ্র উদ্বোধন করবেন। এরপর ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বান্দরবান উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়াম, জাদুঘর ও লাইব্রেরি ও ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্যাচিংঘাটা দ্বিতীয় শংখ ব্রিজ, মেঘনা পর্যটন মোটেল এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করবেন।
