রোববার সন্ধ্যায় আবার সংলাপ
একদিন বিরতির পর বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলের মধ্যে সংস্কার প্রস্তাব নিয়ে সংলাপ রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় আবার শুরু হচেছ। জাতীয় সংসদ ভবনের দোতলায় কমিটি কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত শুক্রবার সকাল ১১টায় দেশের দুই প্রধান দলের মহাসচিব ও সাধারণ সম্পাদকের মধ্যে এই সংলাপ শুরু হয়।
