২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয় মাস পর বগুড়ায় মহিলা দলের কমিটি ঘোষণা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের নির্দেশে দীর্ঘ ৯ মাস পর বৃহস্পতিবার রাতে জেলা মহিলা দলের কমিটি ঘোষণা করা হয়েছে। লাভলী রহমানকে সভানেত্রী ও নিহার সুলতানা তিথিকে পুনরায় সাধারণ সম্পাদিকা করা হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

অ্যাডভোকেট শাহজাদীকে সিনিয়র সহ-সভানেত্রী এবং সাংগঠনিক সম্পাদিকার দায়িত্ব দেয়া হয়েছে মঞ্জুরী বেগমকে । রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।