২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব কামাল সিদ্দিকীর বিদায় ১ নভেম্বর

প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. কামালউদ্দিন সিদ্দিকী ১ নভেম্বর থেকে আর তাঁর দায়িত্বে থাকছেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2006, 06:28 PM

Updated : 26 Apr 2022, 03:58 PM

সরকার তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাতিল করে ১ নভেম্বরের পর তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারী করা হয়।

সর্বশেষ বাড়ানো চুক্তির মেয়াদ অনুযায়ী, তার কর্মকাল আরো কয়েক মাস বাকি রয়েছে। তবে বর্তমান জোট সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২৭ অক্টোবর। সরকারের মেয়াদ শেষের চারদিন পর তাঁকেও প্রধানমন্ত্রীর কার্যালয় ছাড়তে হচ্ছে।