২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ‘আমরা নির্বাচন চাই, যে নির্বাচন একটি সঠিক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে’

আওয়ামী লীেগর োক੯দચীয় োনতৄবৃ੯দ বেলেছন৴ আমরা িনবગাচন চাই৴ োয িনবગাচন একিট সিঠক তਡੴাবধায়ক সরকােরর মাধઘেম অনুিੋত হেব৷ মਔলবার োভালার নতઓন বাজার চতੴের অনুিੋত আওয়ামী লীেগর িਠবািষગক সেઃমলেন োনতৃবৃ੯দ এ কথা বেলন৷

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:28 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ভোলা, অক্টোবর ৩ (নফহবংি২৪.পড়স) - আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, আমরা নির্বাচন চাই, যে নির্বাচন একটি সঠিক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ভোলার নতুন বাজার চত্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।

অধ্যক্ষ মোফাজ্জল হোসেন শাহীনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু। তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশন স্বাধীনতার ইতিহাস বিকৃত করে দেখাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আজ আমরা বাংলার মানুষের পাশে থেকে কাজ করছি।

বিশেষ অতিথির বক্তব্যে দলের আরেক প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক বলেন, বিচারপতি কে এম হাসান বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় লোক আনার জন্য বিএনপি প্রধান বিচারপতির মেয়াদ দুবছর বাড়িয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ হাইকোর্টের রায় মানেন না। সুপ্রিম কোর্টের রায় মানেন না। তিনি যে ভোটার তালিকা করেছেন তাতে অনেক ভূয়া ভোটার আছে। তাই এদের দিয়ে সুষ্ঠু কোন নির্বাচন হতে পারে না।

তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন, সবাই মিলে কাজ করলে ভোলার চারটি আসনেই আওয়ামী লীগ জয়লাভ করবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগ সেক্রেটারি ফজলুল কাদের মজনু মোল্লা প্রমুখ।

সম্মেলনে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও আবদুল মোমিন টুলুকে সাধারণ সম্পাদক করে ৭২ সদস্যের ভোলা জেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।