২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুত প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেন উকিল সাত্তার

ভূমি প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভূঁঞাকে মঙ্গলবার বিদ্যুত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

তিনি মঙ্গলবারই নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন।

একই সাথে তিনি ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

বিদ্যুত সংকট নিরসনে ব্যর্থতার অভিযোগে প্রতিমন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদারকে শুক্রবার মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেয়ার পর মঙ্গলবার প্রধানমন্ত্রী খালেদা জিয়া দপ্তরটি পুনর্বন্টন করেন।

প্রধানমন্ত্রী নিজেই বিদ্যুত মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী দায়িত্ব পালন করছেন।