২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতাল ছেড়েছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজ ছয় দিন হাসপাতালে কাটিয়ে সোমবার বাসায় ফিরে গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 07:10 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তবে সিইসি কবে নাগাদ অফিস করবেন নির্বাচন কমিশন তা জানাতে পারেনি।

এব্যাপারে সিইসির পিএস বিকেলে সাংবাদিকদের বলেন, স্যারের সঙ্গে যোগাযোগ হয়নি। কথা হলে জানতে পারবো।

হাসপাতাল সূত্র জানায়, সিইসি’র স্বাস্থ্যের সকল পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় তেমন জটিল কোনও সমস্যা পওয়া যায়নি।

তবে তিনি থাইরয়েড ও পায়ের সমস্যা, বিভিন্ন গিটে ব্যথা, চোখের ছানি, কিডনিতে পাথর, আর্থ্রাইটিস, কোমরে ব্যথা ইত্যাদি রোগে ভুগছেন।

বর্তমানে তার যকৃতের কার্যক্রম ও রক্তচাপ স্বাভাবিক এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত জটিল কোনো সমস্যায় তিনি ভুগছেন না।

ডা.মো. তাহিরের তত্ত্বাবধানে সিইসি ২৪ জানুয়ারি দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ)  ভর্তি হন। তার জন্যে একটি ভিআইপি কেবিন (৩১২) বরাদ্দ করা হয়েছিল। ভর্তির এক ঘন্টা পরই তিনি হাসপাতাল ত্যাগ করে বাসায় চলে যান। পর দিন আবারও হাসপাতালে ফিরে আসেন।

এদিকে ১৯ জানুয়ারি কমিশনে সিইসি অপর কমিশনারদের সাথে বৈঠক করেন এবং ভোটার তালিকা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত নেন। কিন্তু সোমবার পর্যন্ত কমিশন আপিল করেনি।

কমিশন জানায়, এটা কমিশনের কোনও ত্র“টি নয়। অ্যাডভোকেট খন্দকার মাহবুব ব্যস্ত থাকায় কাগজপত্র তৈরি করতে পারেননি। তাই দেরি হচ্ছে। তবে কমিশন আশা করছে, এ সপ্তাহেই আপিল করা সম্ভব হবে।