পুরনো ঢাকায় জিয়াউর রহমানের নামে একটি নতুন বিদ্যালয় হচ্ছে
ঢাকা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পুরনো ঢাকার মালিটোলায় মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে একটি নতুন বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে।
ঢাকা সিটি মেয়র সাদেক হোসেন খোকা এমপি এবং শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সোমবার মালিটোলা বিআর গলিতে বিদ্যালয়ের স্থান পরিদর্শন করেন।
পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ও শিক্ষা প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রতিষ্ঠার সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
মালিটোলার ফজলুল হক কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ৭১ নং ওয়ার্ড কমিশনার আলহাজ হোসেন মোল্লা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
