কানসাট হত্যকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার ১৪ দলের দেশব্যাপী বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে আন্দোলনরত জনতার ওপর দু’দফায় পুলিশের গুলিবর্ষণে ১০ জন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগসহ ১৪ দল আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ঢাকায় কেন্দ্রীয়ভাবে মুক্তাঙ্গনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হবে। শনিবার রাতে ১৪ দলের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপির শেরে বাংলা নগরের বাসায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।
আওয়ামী লীগ, ১১ দল, জাসদ ও ন্যাপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র বিডিনিউজকে জানায়, আগামী ৫ ফেব্র“য়ারি ঢাকা লংমার্চের প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়েছে।
