২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দু’এক দিনের মধ্যে হাসপাতাল ছাড়তে পারেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এমএ আজিজ  দু'এক দিনের মধ্যেই হাসপাতাল ছাড়তে পারবেন। সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু তাহির শনিবার সাংবাদিকদের একথা জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 07:17 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

তিনি বলেন, সিইসির লিম্বার্গোর অবস্থা জানার জন্যে এমআরআই করা হচ্ছে। এতে কোনো রকম জটিলতা ধরা না পড়লে তাকে দু’এক দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে।

সূত্র জানায়, তার শারীরিক  অবস্থা রুটিন অনুযায়ী পর্যবেক্ষণ করা হচ্ছে, তার আটটি পরীক্ষার মধ্যে সাতটি রোগের পরীক্ষা করা হয়েছে। এতে কোনো সমস্যা ধরা পডেনি।

হাসপাতাল সূত্র জানায়, কর্তব্যরত চিকিৎসকরা তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

কর্তব্যরত চিকিৎসকরা জানান, তার দেহে নয় ধরনের সমস্যা ধরা পড়েছে। এগুলোর মধ্যে আছে-- থাইরয়েড ও পায়ের সমস্যা, বিভিন্ন গিটে ব্যথা, চোখের ছানি, কিডনিতে পাথর, আর্থ্রাইটিস, কোমরে ব্যথা ইত্যাদি।

তবে বর্তমানে তার যকৃতের কার্যক্রম ও রক্তচাপ স্বাভাবিক এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রয়েছে। আপাতত জটিল কোনো সমস্যায় তিনি ভুগছেন না।

২৪ জানুয়ারি দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হন সিইসি। তার জন্যে একটি ভিআইপি কেবিন (৩১২) বরাদ্দ করা হয়। ভর্তির এক ঘন্টা পরই তিনি হাসপাতাল ত্যাগ করে বাসায় চলে যান। পর দিন আবার হাসপাতালে ফিরে আসেন।