২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ছাত্রলীগের নতুন কমিটি গঠন, সোহেল সভাপতি, নাসের সাধারণ সম্পাদক

সোহেল পারভেজকে সভাপতি এবং মাহমুদ নাসের জনিকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2006, 06:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

ছাত্রলীগ সভাপতি লিয়াকত সিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু বৃহস্পতিবার রাতে ২৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটির অন্যান্য নেতারা হলেন- সহ সভাপতি ১২ জন যথাক্রমে হাবিবুর রহমান হাবিব, সৈয়দ আব্দুল মতিন বাপ্পি, আনম মজিবুল্লাহ রুপম, সেলিনা আক্তার শেলী, আহসান মোবারক, তারেক জাহিদ, আবু সুফিয়ান আজাদ, বাচ্চু, শিবলি কায়সার, জেবরুল ইসলাম, রওশন আক্তার লিজা, যুগ্ম সাধারণ সম্পাদক ৫ জন যথাক্রমে এসএম সোহেল শাদত, মনোজ মণ্ডল, মাহফুজুর রহমান, জাহিদ পাভেজ খান পুলক ও সজীব, সাংগঠনিক সম্পাদক পাঁচজন যথাক্রমে চিশতী, ইকবাল, হ্যাপী, বিলাস ও দুলাল।

উল্লেখ্য, নতুন কমিটি গঠনের লক্ষ্যে ২০০৪ সালের ২৭ অক্টোবর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০০৫ সালের ২৪ জুলাই কেন্দ্রীয় কমিটি আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে।