হুদা’র নেতৃত্বাধীন বিজেএএফ অংশের বিশেষ বৈঠক অনুষ্ঠিত
যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের (বিজেএএফ) অংশটি ফোরামের সাংগঠনিক তৎপরতা বাড়াতে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন (এসসিবিএ) প্রাঙ্গনে বিশেষ বৈঠক করেছে।
বিজেএএফ’র সভাপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত প্রত্যাহার করায় বৈঠকে ব্যারিস্টার নাজমুল হুদাকে অভিনন্দন জানানো হয়।
অ্যাডভোকেটের লুতফি আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে বিজেএএফ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা, অ্যাডভোকেট জামান আখতার বুলবুল, ব্যারিস্টার বদরুদ্দোজা, ব্যারিস্টার আকবর আমিন বাবুল এবং অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা উপস্থিত ছিলেন।
