বিচার বিভাগে পৃথক শরিয়া ব্রাঞ্চ প্রতিষ্ঠা করতে হবে: চরমোনাই পীর
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর চরমোনাই পীর মাওলানা সৈয়দ ফজলুল করিম বলেছেন, বিচার বিভাগে পৃথক শরিয়া ব্রাঞ্চ প্রতিষ্ঠা করে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
কুমিল্লার মেঘনা থানার মির্জানগর রহমানিয়া মাদ্রাসা ময়দানে বুধবার অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি আরো বলেন, বিগত সরকারের রেখে যাওয়া হাইকোর্টের ফতোয়াবিরোধী রায় বাতিল করতে হবে।
সংগঠনের নেতা আব্দুল ওয়াহাব মুন্সি এতে সভাপতিত্ব করেন।
