২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল শুরু

আওয়ামী লীগসহ ১৪ দল আহূত সারাদেশে রোববার সকাল-সন্ধ্যা হরতাল কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2006, 01:07 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

তবে মাইজভাণ্ডার ওরশের কারণে বন্দরনগরী চট্টগ্রামকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

বিরোধী দল প্রধান নির্বাচন কমিশনারসহ নতুন নিয়োগপ্রাপ্ত দুই কমিশনারের পদত্যাগ এবং তত্ত্ব¡াবধায়ক সরকারের দাবিতে এ হরতাল আহবান করে।  

হরতাল চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ স্থানে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন সড়কগুলোতে রোববার সকালের দিকে অল্পকিছু গাড়ি  চলাচল করতে দেখা যায়।

আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও রাসেল স্কোয়ারসহ বিভিন্ন সড়কে হরতালের সর্মথনে মিছিল বের করে।

ঢাকা শহরের সিটি শপিং মল ও শিা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে।