চট্টগ্রাম হরতালের আওতামুক্ত
বন্দর নগরী চট্টগামকে রোববারের হরতালমুক্ত রাখা হয়েছে। শুক্রবার আওয়ামী লীগসহ ১৪ দলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান সভায় সভাপতিত্ব করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী রোববার থেকে চট্টগ্রামের ফটিকছড়িতে অনুষ্ঠেয় দু’দিনব্যাপী মাইজভাণ্ডার ওরস শরীফের শতবর্ষ পূর্তি উপলক্ষে নগরীকে হরতালমুক্ত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
