২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুপি ও লাঠি নিয়ে বিপাকে সিইসি

খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের পশ্চিমা ধাঁচের কালো টুপিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

১১ দিন পর কালো স্যুট ও মাথায় কালো টুপি পরে লাঠিতে ভর করে বৃহস্পতিবার সকাল ৯টায় অফিসে প্রবেশ করেন তিনি এবং আগের মতোই স্বেচ্ছায় বন্দি হয়ে থাকেন।

তবে দীর্ঘ ১৬৫ দিন পর এই প্রথম সভা করলেন বিকেল সাড়ে ৫টায় পর্যন্ত। এ সভায় তিনিই সভাপতিত্ব করেন। গত বছরের ৬ আগস্ট এ রকম সভা অনুষ্ঠিত হয়েছিলো।

কিন্তু গত বছরের ২৯ ডিসেম্বর সাংবাদিক সম্মেলনের দাওয়াত দিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা না বলে চলে যাওয়ার পর থেকে গণমাধ্যমের কাছে আর মুখ খোলেননি সিইসি। এমনকি আদালতের রায়ের পর ও তিনি কিছু বলেননি। অসুস্থ থাকায় অফিসে আসতে পারেননি বলে জানান তার ব্যক্তিগত কর্মকর্তা। 

বৃহস্পতিবারের বৈঠকের পর সাংবাদিকদের কিছু না বলে তড়িঘড়ি করে চলে যাচ্ছিলেন। কিন্তু বিপত্তি দেখা দেয় এসময়। যাওয়ার সময় টুপি খুঁজে পাচ্ছিলেন না তিনি। সবাই ব্যস্ত হয়ে পড়েন টুপি খুঁজতে। অনেক খোঁজার পর এটি পাওয়া যায়।

অবশ্য যাওয়ার সময় লাঠিতে ভর না করেই অফিস ত্যাগ করেন তিনি।