আইভরি কোস্টে বাংলাদেশী সৈন্যদের সঙ্গে সংঘর্ষ, হতাহত নেই
আইভরি কোস্টে সরকার পক্ষের বিক্ষোভকারীদের সঙ্গে বাংলাদেশী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সংঘর্ষে বুধবার কমপক্ষে চারজন বিক্ষোভকারী নিহত হয়েছে।
তবে এ সংঘর্ষে শান্তিরক্ষী বাহিনীর কেউ হতাহত হয়নি। খবর জাতিসংঘ সূত্রের।
আইএসপিআর পরিচালক লেফটেনেন্ট কর্নেল নজরুল ইসলাম রাতে বিডিনিউজকে জানান, পশ্চিম আইভরি কোস্টে সংঘটিত ওই ঘটনায় বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা নিরাপদে রয়েছেন। বাংলাদেশী শান্তিরক্ষী বাহিনীর কেউ হতাহত হয়নি। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
