সিইসি ও নতুন নিয়োগপ্রাপ্ত ২ ইসির পদত্যাগ দাবি করেছে এসসিবিএ
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ ও নব নিযুক্ত দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়ার পদত্যাগ দাবি করেছে।
সুপ্রিম কোর্টের সাউথ হলে অনুষ্ঠিত এক সভায় এসসিবিএ এ দাবি জানায়।
এসসিবিএ নেতৃবৃন্দ বলেন, বিতর্কিত তিন নির্বাচন কমিশনার- বিচারপতি এমএ আজিজ, বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়ার প্রতি জাতির কোনো আস্থা নেই।
