২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় লোককে নির্বাচন কমিশনার করায় সরকারের সমালোচনায় এসসিবিএ

নির্বাচন কমিশনার হিসেবে ক্ষমতাসীন বিএনপি সমর্থক দুজনকে নিয়োগ দানের মাধ্যমে নির্বাচন কমিশনকে ‘দলীয়করণ’ করায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (এসসিবিএ) মঙ্গলবার সরকারের কঠোর সমালোচনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

সরকার কর্তৃক নির্বাচন কমিশনকে দলীয়করণ করার প্রতিবাদে সমিতি বুধবার এসসিবিএ হল রুমে এক সাধারণ সভার আয়োজন করবে।

এসসিবিএ নেতা ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (এসএএসপি) আহ্বায়ক ব্যারিস্টার এম আমির--উল ইসলাম বলেন, নির্বাচন কমিশনে দলীয় লোকজন নিয়োগের মাধ্যমে সরকার গণতন্ত্রের মৌলিক কাঠামো এবং সংবিধানের রীতিনীতি লংঘন করেছে। জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে এটি প্রতিহত না করে তবে রাষ্ট্রকেই রক্ষা করা যাবে না।

নতুন নিয়োগপ্রাপ্ত দু’জন নির্বাচন কমিশনারের নিয়োগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশকে ধ্বংসের চেষ্টা চালিয়েছিলো, কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। 

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি এখন বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে। দেশের মানুষ ১৯৭১ সালের মত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে আমাদের বিশ্বাস।

এসসিবিএ সাধারণ সম্পাদক এম এনায়েতুর রহিম বলেন, নির্বাচন কমিশনে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেশের মানুষ মেনে নেবে না।