২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন দুই নির্বাচন কমিশনারের নিয়োগকে প্রত্যাখান করেছে আওয়ামী লীগ

প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সোমবার নতুন দুইজন নির্বাচন কমিশনারের নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়াকে রাষ্ট্রপতি সোমবার নির্বাচন কমিশনার নিয়োগ করার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি বিডিনিউজকে বলেন, এটা সম্পূর্ণ অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্যে এ কাজ করা হয়েছে। আমরা এই নিয়োগ মেনে নিতে পারিনা। এধরনের নিয়োগকে আমরা প্রত্যাখান করছি।

তিনি বলেন, গোটা দেশ ও দেশের জনগণ যখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্যে নির্বাচন কমিশন সংস্কারের আন্দোলন করছে জোট সরকার ঠিক তখনই জনগণের আন্দোলন নস্যাৎ করতে এই পদক্ষেপ নিল।

আওয়ামী লীগ সকল দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের নিয়োগের দাবি জানায়।

এর আগেও দলটি প্রধান বিচারপতি বিচারপতি এমএ আজিজের নিয়োগও প্রত্যাখান করে।