২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস মঙ্গলবার। দিবসটি পালন উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2006, 04:56 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ। একই সময়ে টুঙ্গীপাড়ায় জাতির জনকের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করবে থানা আওয়ামী লীগ।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ সোমবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সংলগ্ন লেকের পাড়ে আলোচনা সভার আয়োজন করে।

এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সভানেত্রী ও বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা সোমবার এক বাণীতে দেশবাসীকে সংগ্রামের জন্যে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

বাণীতে তিনি বলেন, বাঙালীর মুক্তিসংগ্রামের ইতিহাসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি একটি ঐতিহাসিক দিন। এইদিনে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, আন্দোলন ও আত্মত্যাগ বঙ্গবন্ধুকে জাতির জনক ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীর আসনে বসিয়েছে।

তিন আরো বলেন, বঙ্গবন্ধু নিজে তার স্বদেশ প্রত্যাবর্তনকে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা হিসেবে বর্ণনা করেছিলেন।

শেখ হাসিনা দেশবাসীকে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে আরও বলেন, স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের কারণেই জাতির জনককে সপরিবারে হত্যা করা হয়।