প্রধানমন্ত্রীর সাতক্ষীরা সফর বাতিল: ঘন কুয়াশার কারণে ফিরে আসল হেলিকপ্টার
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোববারের সাতক্ষীরা সফর বাতিল হয়েছে। সাতক্ষীরার উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার রোববার দুপুরে ৩০ মিনিট আকাশে ওড়ার পর ঘন কুয়াশার কারণে ঢাকায় ফিরে আসে।
প্রধানমন্ত্রী দপ্তরের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর হেলিকপ্টার দুপুর আড়াইটায় ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে রওয়ানা দেয়। কিন্তু আধঘন্টা পর তা আবার ঢাকায় ফিরে আসে।
তিনি বলেন, অগ্রগামী হেলিকপ্টারটিও কুয়াশার কারণে ফিরে আসে।
