মিজান চৌধুরীর শয্যাপাশে আব্দুল জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপিসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ শনিবার বিকেলে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন দলের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ রাজনীতিক মিজানুর রহমান চৌধুরীকে দেখতে যান।
তারা মিজান চৌধুরীর শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, ড. শামসুল হক ভুঁইয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা: ইকবাল আর্সলান, রুহুল আমিন রুহুল, নির্মল গোস্বামী ও সুজিত রায় নন্দী ।
